নিজস্ব প্রতিবেদক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম রহমান।
সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস এক্সেসরিজ ডিভিশন, কেডিএস টেক্সটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন, কেডিএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ডিভিশন।
তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি। সেলিম রহমান এর আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর চেয়ারম্যান হিসেবে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেন।
সেলিম রহমান এবং তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান চট্টগ্রামের দানবীর হিসেবে পরিচিত।

















