কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ

23

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে নিজের নিজের গর্ভজাত ১ মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেন মা। দাদীর অভিযোগ পেয়ে সেই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

গতকাল শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার পূর্ব চরণদ্বীপ সফি মেম্বার বাড়ির মো.ওসমানের ছেলে সিএনজি টেক্সি চালক মো. রাকিবের(১৮) সাথে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়।

গত ২০ জুন তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম নেয়। এরপর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসে রোকসানা।

রাকিবের দাদী ফিরোজা বেগম বলেন, বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানানো নাতনি মারা গেছে। তাকে দাফন করে ফেলেছে। এরপর দিন বিকেলে এবিষয়ে জানতে ওই বাড়িতে গেলে রোকসানার বাপের বাড়ির লোকজন উল্টোপাল্টা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি।

এ বিষয়ে শিশুটির দাদী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধারে নামে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, তদন্তে নেমে শিশুটিকে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে এক নিঃসন্তান পরিবারের কাছে ছিলো। আজ রবিবার সকালে আইনী প্রক্রিয়ায় শিশুটিকে মা ও বাবাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Advertisement