“রোটারি ক্লাব অব চিটাগাং সিটির মশারি ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ”

411

বৈশ্বিক মহামারী করোনার ক্রান্তিকালে সময় উপযোগী কিছু পদক্ষেপ গ্রহণ করে রোটারী ক্লাব অব চিটাগাং সিটি। কোভিড-১৯ এর পাশাপাশি ডেঙ্গু মহামারী আকারে প্রকট অবস্থা ধারণ করায় দিনব্যাপী কিছু মানবিক কাজ সম্পাদন করা হয়। এরই অংশ হিসেবে শনিবার (১১ সেপ্টেম্বর) পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি প্রদান করা হয়।

Advertisement

এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হেমায়েত, সাধারণ সম্পাদক মেহেদি হাসান নিপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সদস্য রাইসুল, বিদ্যুত, নন্দ কিশোর, সাব্বির, রাসেল এবং রোটারি ক্লাবের পক্ষে আইপিপি মোহাম্মদ শাহজাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ শরীফুর রহমান, সেক্রেটারী দেবাশীষ বড়ুয়া, বুলেটিন এডিটর নাজমুল হক এবং চার্টার মেম্বার জাকারিয়া সোহেল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন।

সভা শেষে সুবিধাবঞ্চিত ও অসহায় ৫৬ টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় চট্টগ্রাম শহরের স্বনামধন্য চিটাগাং ক্লাবে ৩৩৭ তম সাপ্তাহিক সভা এবং অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ২০নং আব্দুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়ির চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবিলা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথমেই রোটারিয়ান মোহাম্মদ হোসেন ৩৩৭ তম সভা শুরু করেন সার্জেন্ট এট আর্মসের অনুমতিক্রমে। এতে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট এড. উত্তম কুমার দত্ত, পাস্ট প্রেসিডেন্ট খুরশিদ আলম, পাস্ট প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রেজাউর রহমান পারভেজ, পাস্ট প্রেসিডেন্ট এড. জহির উদ্দিন মাহমুদ, আই পি পি মোহাম্মদ শাহজাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ শরিফুর রহমান, সেক্রেটারি দেবাশীষ বড়ুয়া, ট্রেজারার আনোয়ারুল কবির চৌধুরী, বুলেটিন এডিটর নাজমুল হক, রোটারেক্ট ক্লাব অব চিটাগাং সিটির আই পি পি জুনায়েদ দিহান, প্রেসিডেন্ট তানজিলা জুনায়েদ এবং ভাইস প্রেসিডেন্ট তানরুবা ইয়াসমিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান রোটারী ক্লাব অব চিটাগাং সিটির এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী ক্লাবের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সমূহ চালু রাখার জন্য অনুরোধ জানান।

সভা শেষে প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন সকলকে রাতের ডিনারে আমন্ত্রণ জানানোর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Advertisement