“সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” চট্টগ্রাম উত্তর জেলার কমিটি অনুমোদন

623

মানবতার স্পর্শে দূরহোক অন্ধকার এই স্লোগানকে ধারণ করে পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২২ বর্ষের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সভাপতি পদে মাহবুবুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক পদে হোসেন আল জাহিদ সুমনকে পুনর্বহাল করা হয়েছে।

Advertisement

বুধবার (১৯ জানুয়ারি) সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শফি মোদ্দাসের খাঁন জ্যোতি এবং নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফা মজুমদার এক বছরের জন্য চট্টগ্রাম উত্তর জেলার ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্যরা হলেনঃ সহ-সভাপতি- মইনুল আবেদীন বিজয়, সহ-সভাপতি- লায়ন শারমীন সুলতানা মৌ, যুগ্ম-সাধারণ সম্পাদক- মনজুর আলম রোজন, যুগ্ম-সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ মুবিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- নাহিদুল আলম রুমি, অর্থ সম্পাদক- মোহাম্মদ কামরুল হাসান, দপ্তর সম্পাদক- হাসান মুরাদ কফিল।

Advertisement