হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

1415

মোহাম্মদ নাজিম উদ্দিন, হাটহাজারী প্রতিনিধিঃ ভূমি সেবা মানুষের কাছে দ্রুত পৌঁছে দেয়ার জন্য সরকারের গৃহীত কর্মসূচিরর অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ (১৯-২৩ মে) ২০২২ উদ্বোধন করা হয়েছে। “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল, ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

Advertisement

আধুনিক এ সেবার মধ্যে রয়েছে শতভাগ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় ও রেজিস্ট্রেশন, গণশুনানির আয়োজন, খাস জমি উদ্ধার, ভিপি সম্পত্তির লীজ ও ফি আদায়, মিস কেস দ্রুত নিষ্পত্তি করণ ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই অনলাইনে ভূমি সেবা সম্পর্কে জনগনের সচেতনতা মধ্যে সৃষ্টি হয়েছে। ডিজিটাল ভূমি সেবার কারণে মানুষ ঘরে বসে দ্রুত সময়েরর মধ্যে সেবা পেয়ে যাচ্ছে। ভূমিসেবা পেতে হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে ১৬১২২ নম্বরে কল করুন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান বলেন, দেশের সকল নাগরিক জীবনের শেষ সম্পদ হিসেবে একটি নিষ্কণ্টক ভূমির মালিক হতে ইচ্ছা পোষণ করে। তাই প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে জনগনের সেবক হয়ে নিরলসভাবে সেবা প্রদান অব্যাহত রয়েছে।

তিনি বলেন হাটহাজারীতে যোগদানের পর বিগত ৯ মাসে ভূমি সংক্রান্তে ১৭২টি মিস কেইস ও ১২৭ টি ভূল আবেদন নিষ্পত্তি করা সক্ষম হয়েছে। কোন অভিযোগ না থাকলে নির্ধারিত সময়ে মধ্যে ই-নামজারি সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত সেবা প্রার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।

Advertisement