‘মুক্তিযোদ্ধা নুরুল আলম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল’

177

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা নুরুল আলম তালুকদার ছিলেন তৃণমূলে বঙ্গবন্ধুর আদর্শে অবিচল এক সংগঠক। জীবনে লোভ লালসার উর্দ্ধে থাকা আওয়ামী লীগের এই নেতা তৃণমূলে সংগঠনকে মজবুত রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বর্তমানে দলে নেতাকর্মীর অভাব নেই, ৭৫ পরবর্তী দুঃসময়ে তারা আওয়ামী লীগকে তৃণমূলে সংগঠিত রেখেছেন বলে দল আজ চারবার ক্ষমতায় আসীন।

Advertisement

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নুরুল আলম তালুকদারের স্মরণে আয়োজিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন।

মেম্বার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সরফভাটা ইউনিয়ন পরিষদ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসেন মেম্বার, খায়রুজ্জামান, সিরাজুল ইসলাম, ডা. আবুল ফজল, হাজী আনোয়ার, মাহবুব আলম, আমিন শরীফ মাষ্টার, শহিদুল্লাহ চৌধুরী, কেফায়েত উল্লাহ, খোরশেদ আলম সুজন, মোহাম্মদ হোসেন, মৌলানা আবুল কালাম, শামশুল আলম, শিরিন আখতার, খালেদা বেগম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মাহবুব আলম প্রমুখ।

Advertisement