আকবরশাহে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কাজ, আটক ৫

170

নগরের আকবর শাহ থানার বাগানবাড়িস্থ সিরাজ বিল্ডিংয়ের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন মহিলাকে আটক করা হয়েছে। নগর ডিবি (বন্দর- পশ্চিম ) বিভাগের ৪২ নং টিম এ অভিযান চালায়।

Advertisement

আটককৃতরা হলেন মেহেদী হাছান (২৫), গোলাম কিবরিয়া (২৪),রাব্বি হোসেন রাকিব(২৩), শারমিন আক্তার রুমি (১৯) ও তানজিনা বেগম (২০)।

মহানগর গোয়েন্দা (বন্দর- পশিম) বিভাগের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান বলেন, ৫ ডিসেম্বর রাত ২ টার দিকে আকবর শাহ থানাধীন বাগানবাড়িস্থ সিরাজ বিল্ডিং এর ৪র্থ তলা থেকে তাদের ধরা হয়। বাসা ভাড়া নিয়ে তারা অনৈতিক কাজ চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement