ইপিজেডে ৪০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার

193

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে ৪০ লাখ টাকার ৫২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসময় মোহাম্মদ সেলিম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

Advertisement

সোমবার ভোর ৫টার দিকে আউটার রিং রোডের গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পোর্ট) শেখ শরিফুজ্জামান বলেন, জব্দ করা ৪৪ বস্তায় ৫২৮ বোতল বিদেশি মদ ছিল। এসব মদের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। অভিযানে একজনকে আটক করা হলে বাকি ২-৩ জন পালিয়ে যায়। তাদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

Advertisement