আইজিপি পদকে ভূষিত রেফারি মিরনকে সংবর্ধনা

179

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম এর ছেলে সাবেক এলিট ফিফা রেফারি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন আবদুল হান্নান মিরন আইজিপি পদকে ভূষিত হয়েছেন।

Advertisement

গত ৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাকে আইজিপি পদক প্রদান করা হয়।

এই উপলক্ষ্যে আজ সন্ধ্যায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। লিটল লবস্টার রেস্টুরেন্টে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আঃ রশিদ লোকমান, হাসান ফয়সাল রিয়াদ, মামুন চৌধুরী যুব ও ক্রীড়া উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ মিনহাজ উদ্দিন প্রমুখ।

Advertisement