চান্দগাঁওয়ে ড্রেন থেকে মরদেহ উদ্ধার

178

নগরের চান্দগাঁও আবাসিক এলাকার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাত ৮টার দিকে লাশটি পাওয়া যায়।
মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। অজ্ঞাত এ ব্যক্তি ভবঘুরে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, চান্দগাঁওয়ে নির্মাণাধীন ড্রেনের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত ৮টার দিকে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকটি বেঁচে নেই বলে জানান।

Advertisement