সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন

195

আজ ২২ জানুয়ারি নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩’।

Advertisement

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইবিএল এর চেয়ারম্যান ও কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান।

সিএমপি কমিশনার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগত অতিথিদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব ও সুফল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আশিক ভুঁইয়া, এজিএম এন্ড হেড (এইচআর এন্ড এডমিন) সাইফুল আবেদিন, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী প্রমূখ।

 

Advertisement