তথ্যমন্ত্রী’র পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

204

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি।

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ার সুখবিলাস গ্রামে নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্খিরা। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন তারা।

এছাড়া প্রথিতযশা এই আইনজীবীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনী জামে মসজিদে বৃহস্পতিবার বাদে আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয়দের উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

Advertisement