ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত

165

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের নাবলুসে নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। আজ বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলিদের গুলিতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

Advertisement

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব মিলিয়ে ১০২ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান চালাতে আসে ইসরায়েলি সেনারা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখনই তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। খবর আলজাজিরার।

নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেপ্তার করতে আসে ইসরায়েলি বাহিনী। তাদের দুজনই গুলিতে নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত
এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর চেকপয়েন্টগুলোতে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত দখলকৃত স্থানগুলোতে ইসরায়েলিদের হাতে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১৩ জনই শিশু।

গত বছর থেকে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদারদের হাতে শুধু পূর্ব জেরুজালেমেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল।

Advertisement