সীতাকুণ্ডে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পেয়েছে ১৪০ শিক্ষার্থী, সনদ ও পুরস্কার বিতরণ

624

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি ২০২২ সীতাকুণ্ড উপজেলা উত্তর ও দক্ষিণ জোন থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ, পুরস্কার বিতরণ করা হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করা হয়।

সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকত ওসমান চৌধুরী’র সভাপতিত্বে শনিবার দুপুরে ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাউছিয়া হাসেমী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক শাহজাদা মাওলানা কাজী মোহাম্মদ বাহা উদ্দিন হাশেমী। মুহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজীম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তির পরিচালনা পরিষদের চেয়ারম্যান শাহাজাদা আলহাজ্ব কাযী মোঃ আবুল ফোরকান হাসেমী। বিশেষ অথিতি ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু, দক্ষিণ সোনাইছড়ি আলহাজ্ব মোস্তফা হাকিম হাই স্কুলের প্রধান শিক্ষক মহরম আলী সুজন, সংগঠনের উপদেষ্টা হযরত আলহাজ্ব মাওলানা আবুল হাছনাত মোঃ তাহের, মাস্টার মোঃ আবু রায়হান চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ সুলতান আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ শায়ের মিয়া, মোহাম্মদ শফি, মাওলানা মোঃ মহিউদ্দিন আব্বাস, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ বাদশা আলম, বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, মোঃ সোহেল, আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি উপ-পরিচালক মুহাম্মদ হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement