চরণদ্বীপ শীল পাড়া উদয়ন সংঘের উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত

157

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ শীল পাড়া উদয়ন সংঘের উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি বুধবার বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজা (বাণী অর্চ্চনা) অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সন্ধ্যায় শ্রীশ্রীমদ্ভগবদ গীতা পাঠের পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী জয় দেবনাথ, অন্তর দেবনাথ ও স্থানীয় শিল্পীবৃন্দ। এর পর বাণী অর্চ্চনার ২০ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। শীল পাড়া উদয়ন সংঘের উপদেষ্টা সাংবাদিক রনজিত কুমার শীল, প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল ও গীতা শিক্ষক জয় দেবনাথকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংগঠনের কর্মকর্তা-সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা-কর্মকর্তা-সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিমল শীল, মনিন্দ্র শীল, সুধীর শীল, রাখাল শীল, মৃদুল শীল, দুলাল শীল, সুলাল শীল, রূপন শীল, সুকুমার শীল, সুমন শীল, রাজীব শীল, মিশন শীল, সুজিত শীল রনি, রিটন শীল, সজল শীল সুজন শীল, সজীব শীল, জনি শীল, কৌশিক শীল জয়, বাপ্পী শীল, শিপন শীল, মিল্টন শীল প্রমূখ। রাতে সাংবাদিক রনজিত কুমার শীলের পক্ষ থেকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।

Advertisement