সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় চালক নিহত

259

সীতাকুণ্ড প্রতিনিধিঃ- সীতাকুণ্ডে গাড়ীর ধাক্কায় এক গাড়ী চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মোঃ মাসুদ (৩৫)। তিনি কুমিল্লা জেলার মোঃ মিলনের পুত্র। তবে দীর্ঘদিন ধরে ফৌজদারহাট এলাকায় বসবাস করছিলেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৬ টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় মহাসড়কে একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দেন অপর এক গাড়ি চালক মাসুদ। তার সংকেত পেয়ে কাভার্ডভ্যান দাড়িয়ে পড়লে পেছনে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সামনের কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনে থাকা গাড়ি চালক মাসুদ চাকায় পিষ্ট হন। পরে থাকা চট্টগ্রাম মুখী কাভার্ডভ্যানকে একই মুখী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানের সামনে দাড়িয়ে থাকা যুবক মাসুদ ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে মাসুদের স্বজনরা বারআউলিয়া হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা পাঁচলাইশ থানার মাধ্যমে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেন।

Advertisement