গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে করোনা মহামারি পরিস্থিতিতে ও মাহে রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বুধবার (২৮ এপ্রিল) সকালে প্রিয়া কমিউনিটি সেন্টারে গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ও মাহে রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান ওয়ার্ড সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজন যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য বিত্তবানদের প্রতি সহযোগিতা হাত আরো বৃদ্ধি করার আহবান করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আজিম শরিফ রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এড. সাজ্জাদ শরীফ রাসেল,সদস্য মো. ইসা, মো. বেলাল, সাইফুল আলম বাপ্পি, হেলাল উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন কাজি মিন্টু, গোলাম মোস্থফা,আবু জাফর, রিয়াদ আরেফিন চৌধুরী, নাহিদ চৌধুরী মাহমুদ, আব্দুল হাকিম, আকবর হোসেন, তবারকুর রহমান রানা,নওশাদ রহমান , জসিম মঞ্জু প্রমুখ।

















