স্বেচ্ছাসেবকলীগ আওয়ামী আদর্শের চেতনায় জনগণের সেবা করছে- আ জ ম নাছির

350

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। এই করোনা দুর্যোগে সংগঠনের নেতাকর্মীরা প্রত্যেকে স্ব স্ব সামর্থ্য অনুযায়ী জনসাধারণকে সহযোগিতা করে যাচ্ছে স্বেচ্ছাসেবকলীগ তার আদর্শের চেতনায় বলীয়ান হয়ে জনকল্যাণে নিজেকে নিবেদন করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ জনমানুষের দল । সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবকলীগ নিরলস কাজ করে যাচ্ছে।

Advertisement

আজ রবিবার (২ মে) ২৪ নং ওয়ার্ড আগ্রাবাদ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদ স্বেচ্ছাসেবক লীগনেতা নাছির উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে নগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. সালাউদ্দিন আহম্মেদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক, সুজিত দাশ,সাখাওয়াত হোসেন সাকু, মো. সালাউদ্দিন, আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সৈয়দ জাকারিয়া, সুমন দেবনাথ, জসিম উদ্দিন মিঠুন,রুবেল আহমেদ বাবু, আকতারুজ্জামান আক্তার, আনিছুর রহমান, ফরমান উল্লাহ অপু,আজাদ রহমান,মো. আশরাফ, মনিরুল্লাহ খান, মো. সোহেল, নজরুল ইসলাম, ইমরান আলী মাসুদ,মাকসুদুর রহমান মাসুদ,ইয়াছিন আরাফাত বাপ্পী, রিদোয়ান লাভলু, হাসান তারেক,ইসমাইল হোসেন শিমুল,কাজী ইকবাল, আবদুল করিম রিফাত, মো. আরমান, সাদ্দাম হোসেন, ইমরাজ আলী, মীর সাব্বির, আবদুর রাজ্জাক, নাছির ইসলাম শান্ত,ইফতেখার হোসেন সাগর,মো.রাজীব,মান্নান খন্দকার,নকীব রায়হান শুভ, মো. ইসলাম, মো. সায়েম,সাইফুল ইসলাম, আহমেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement