নিম্নআয়ের প্রতিবেশীদের মাঝে নাজিরপোল মহল্লা কমিটির ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মেয়র, নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জম নাছির উদ্দীন তাঁর বক্তব্যে অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণে নাজিরপোল মহল্লা কমিটির প্রশংসা করে বলেন, সমাজে বিত্তবানদের সহায়তায় মহল্লা কমিটির মাধ্যমে যেকোন সেবামূলক কাজে এগিয়ে আসলে পাড়ায় মহল্লায় ধনি গরিবের ভেদাভেদ থাকবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে দেশ ও সমাজ গঠনে ভালো ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লার সাধারন সম্পাদক আবদুল মান্নান ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক কাউন্সিলর আলহাজ্ব এ এস এম জাফর, মহল্লার কার্যকরি সভাপতি আলহাজ্ব কামাল আহমদ বাবুল, আলহাজ্ব বেলাল আহমদ, রায়হান ইউসুপ, বায়তুর রিজোয়ান মসজিদ’র খতিব মৌলানা মহিবুর রহমান, মহল্লার সহসভাপতি ইলিয়াস মিয়া, আলহাজ্ব মোহাম্মদ ইসহাক,আলহাজ্ব মোহাম্মদ রফিক সওদাগর, সেকান্দর মিয়া, মোহাম্মদ ইসলাম, আবদুল মালেক, ফরিদ আহমদ, আবদুল মতিন, জাহেদ শেখ, মুজিবুর রহমান, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ ফারুক, ইফতেখার তুহিন, মোহাম্মদ জামাল, সিরাজ মিয়া, রুবেল, রানা, আলভি।
উপস্হিত ছিলেন মহানগর যুবলীগ নেতা দিদার উল্ল্যাহ দিদার,ওয়াহিদুল আলম শিমূল,শাহেদ হোসেন টিটু, কামরুজ্জান কমরু,ইমরান আলী মাসুদ, মাকসুদুর রহমান মাসুদ,ইসমাইল হোসেন শিমূল,মোহাম্মদ নাসির,মহসিন শিমূল,হাসান তারেক, আরমান।
















