আগামীকাল পহেলা আগষ্ট বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরী’র নবম মৃত্যুবার্ষিকা। ২০১৬ সালের এই দিনে চট্টগ্রাম বাঁশখালী উপজেলাস্থ চাম্বল নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মোজাহার-মারজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারমধ্যে পহেলা আগষ্ট শুক্রবার বাদে ফজর বাঁশখালী উপজেলাস্থ চাম্বল মিয়া বাড়ীর মীরজান আলী জামে মসজিদে খতমে কোরআন, বাদে জুমা দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এরপর ২ আগষ্ট শনিবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল হক আব্দুল খালেক মিলনায়তনে মরহুমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ফরিদা খানম।
উক্ত স্বরণসভায় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মরহুমের পুত্র জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি এবং বাঁশখালী উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মারুফুল হক চৌধুরী।
















