এডভোকেট স্বপন কান্তি শীলের পরলোকগমন

73

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগরা নিবাসী স্বর্গীয় সুধাংশু বিমল শীলের ১ম পুত্র ও চট্টগ্রাম আদালতের বিজ্ঞ আইনজীবি, সাবেক এপিপি এডভোকেট স্বপন কান্তি শীল (৬৭) আজ ৬ সেপ্টেম্বর শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

Advertisement

শুক্রবার দিবাগত মধ্যরাতে স্ট্রোক করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৩ ভাই ও ১ বোন, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম আদালত ভবনে, এর পরে আদালত ভবনের সামনে প্রয়াতের ফ্ল্যাট রঙ্গম টাওয়ারে নেয়া হয়। সেখানে বিজ্ঞ আইনজীবিগণ ও আত্মীয়-স্বজনেরা প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আজ শনিবার দুপুরে আনোয়ারার শিলাইগরাস্থ নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের মরদেহ সৎকারের কথা রয়েছে।

বিজ্ঞ সিনিয়র আইনজীবি স্বপন কান্তি শীলের মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সমিতির সাবেক নেতৃবৃন্দসহ সর্বস্তরের আইনজীবিগণ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবরদনা জ্ঞাপন করেছেন।

Advertisement