আহ্বান’র পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ কবলিত ৮০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

401

স্বেচ্ছাসেবী সংগঠন “আহ্বান” এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় “ইয়াশ” এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার গদাইপুর ও আশাশুনি এলাকায় ৮০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, স্যালাইন স্যানিটারি প্যাড ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

Advertisement

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজিদ মাহমুদ চৌধুরী জানান, তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে দেশের সংকটময় মুহূর্তে গণমানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই সংগঠনের জন্ম। এর আগেও আমরা গত ঈদ-উল-ফিতরে ৯০টি পরিবারের কাছে এক সপ্তাহের বাজার বিতরণ করেছি ও আসন্ন ঈদ-উল-আযহায় সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার পরিকল্পনা রয়েছে।

Advertisement