রাউজান

নোয়াজিষপুর ইউনিয়নে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ

157

রাউজান নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) “রাউজানবাসীর নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার এর অঙ্গীকারনামা” লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।

Advertisement

এসময় সাধারণ জনগণের সম্মুখে বক্তব্য রাখেন গোলাম আকবর খোন্দকার এর ব্যক্তিগত সচিব অর্জুন কুমার নাথ, নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদুর রহমান বাবর, সাধারণ সম্পাদক ফোরকান সিকদার।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার বলেন, রাউজানকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করার জন্য গোলাম আকবর খন্দকারের কোনো বিকল্প নেয়। তিনি চট্টগ্রাম- ৬ আসন থেকে গোলাম আকবর খন্দকারকে ধানের শীষের মনোনীত পার্থী হিসেবে ঘোষণা করার জন্য আহবান জানান।

উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন কাশেম তালুকদার, জিয়াউর রহমান মেম্বার, জহির সওদাগর, রুবেল তালুকদার, সুজন চৌধুরী, মোঃ রবি জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খোকন, রবিউল হোসেন, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শিমুল, সজল কান্তি নাথ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ করিম, মোঃ জুনু জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম, আতাউল চৌধুরী, মোহাম্মদ শাইফুল আলম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ তাসিফ, মোহাম্মদ জোবাইয়েদ, সোহান, আরিফ প্রমূখ।

Advertisement