সীতাকুণ্ডে তফজ্জল আহম্মদের মৃত্যুবার্ষিকীতে হাফেজে কুরআনগণকে সম্মাননা

463

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম তফজ্জল আহম্মদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হাফেজে কুরআনগনকে সম্মাননা স্মারক প্রদান এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Advertisement

তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে গতকাল প্রথম পর্বে দিনব্যাপী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলস্থ রাজা মিয়া সওদাগর জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোড়আমতলের ৬টি ফোরকানিয়া মাদ্রাসার ৪২ জন ছাত্র-ছাত্রী নাতে রাসুল, ক্বেরাত, আজান প্রতিযোগীতা এবং ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ৪জন হাফেজ এবং ২জন হাফেজাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে রাত সাড়ে আটটায় রাজা মিয়া সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক ইফতেখার আহম্মদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ খোরশেদ আলম, সাবেক পৌর কমিশনার সেলিম উদ্দিন, অগ্রদূত ক্লাবের সভাপতি সায়েদ আহম্মদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আল আমিন সুন্নিয়া মাদ্রাসার সভাপতি শাহাজান সিরাজ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement