সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে দুষ্কৃতিকারীদের আগুন

176

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নের সাদেক নগরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের পৈত্রিক ভিটিতে গতকাল ১৯ নভেম্বর শুক্রবার মধ্যরাতে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতিকারী।

Advertisement

আমাদের হাটহাজারী প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন জানান, ঐদিন রাত ১২টার দিকে একটি হাইস গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুষ্কৃতিকারী এসে সাবেক এমপি’র বাড়িতে ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন এগিয়ে আসার পর দুষ্কৃতকারীরা ককটেল ফাটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় এলাকাসী ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগ্নিকান্ডে সাবেক এই মন্ত্রীর বাড়ির কিছু অংশ ও সেখানে থাকা একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করেন।

ঘটনার সততা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বলেন, সাবেক এমপি’র বাড়িতে আগুন লাগার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সমগ্র উপজেলাব্যপী কেউ যেন কোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চলাতে না পারে সে লক্ষ্যে থানা পুলিশ সতর্ক রয়েছে বলে জানান ওসি।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পৈতৃক নিবাস সাদেক নগর এলাকার বাসিন্দারা জানান, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে হাটহাজারী থেকে গণপরিষদ সদস্য নির্বাচিত হন প্রয়াত আব্দুল ওহাব মিয়া। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর মরহুম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সরকার গঠনকালীন হাটহাজারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত করা হয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী দুষ্কৃতি সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহতের পর স্বৈরশাসক হুসাইন মুহাম্মদ এরশাদ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম হাটহাজারীতে কোন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় হাটহাজারীর মানুষের কাছে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Advertisement