ভাটিয়ারীতে স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

132

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে মোঃ জাফর (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাত পৌনে আটটার সময় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকায় ভোলা কলোনীর একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মো: জাফর দীর্ঘদিন যাবত সাবেক ইউপি সদস্য রমজান আলীর মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করতেন। সে বরিশালের মোঃ বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ জাফরের সাথে স্ত্রী বিউটি বেগমের মনোমালিন্য চলে আসছিল। সন্ধ্যায় ঝাগড়ার এক পর্যায়ে সকলের অলক্ষ্যে ঘরের ভিতরে বীমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা।

Advertisement