সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় লরীর ধাক্কায় মোঃ হেদায়েত হোসেন নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের সামনে ঢাকামূখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত হেদায়েত হোসেন মোটরসাইকেল চালিয়ে মহাসড়ক ধরে যাওয়ার সময় ঢাকামূখী একটি লং ভেহিক্যালস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধাক্কা দেওয়া লরি আটক করা যায়নি।
















