এম ওসমান গনি, হাটহাজারী প্রতিনিধিঃ গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় মির্জাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে মির্জাপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এইতো মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরফাত রহমান খুকু, ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এর মাতা মরহুমা ডালিয়া নুসরাতসহ বিএনপি’র প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে বক্তব্য রাখেন চটগ্রাম উত্তরজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহাদাৎ ওসমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার দাশ, সদস্য সচিব অবসরপ্রাপ্ত সার্জেন্ট এরশাদুর রহমান মুরাদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি হানিফ ইকবাল, সদস্য সচিব রমিজ উদ্দিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, হাটহাজারীর মানুষের দীর্ঘ ১৭ বছরের প্রত্যাশা পূরণ হয়েছে। এই দিনটির জন্য সবাই মুখিয়ে ছিল। জনগণ আমাদের প্রত্যাশা পূরণ করেছে। এবার আমরা জনগণের প্রত্যাশা পূরণের সময় এসেছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব, নাজিম উদ্দিন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

















