ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

87

ফিরোজ মাহমুদ, মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন ভবনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেল ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ওই এলাকার আবুল কালামের ছেলে।

সাইফুলের প্রতিবেশী মো. নুর নবী জানান, বৃহস্পতিবার নিজামপুর রেল ষ্টেশন এলাকায় মো. বেলাল হোসেন এর নতুন বাড়ি কাজ করছিল সাইফুল। কাজ করার সময় মাচা ভেঙ্গ পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ধরলে সাথ সাথে তার ছিঁড়ে নিচে পড়ে যায়। গুরত্বর আহত অবস্থায় সীতাকুণ্ড মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী শারীরিক প্রতিবন্ধি। দুই মেয়ে রয়েছে সাইফুলের।

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ্যুৎপৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা যাওয়ার কথা শুনেছি। আমি মামলার কাজে কোর্ট বিল্ডিংয়ে আছি।

Advertisement