সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

38

সাতকানিয়া প্রতিনিধি: সরকারি খরছে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সাতকানিয়া আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে প্রথমে বর্ণাঢ্য র‍্যালি ও পরে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতকানিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতকানিয়া আদালতের সিনিয়র সিভিল জজ মো. হেদায়েত উল্যাহ,আরফাতুল ইসলাম ও লোহাগাড়া সিনিয়র সিভিল জজ দিদারুল ইসলাম,সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিনহাজুল আবরার, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক সহ সাতকানিয়া-লোহাগাড়ার জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় সভাপতির বক্তব্যে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন বলেন, আইন সবার জন্য সমান। অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান (লিগ্যাল এইড) কার্যক্রম জোরদার করেছে। সাতকানিয়া আদালতে আমরা স্বচ্ছতার সাথে অসহায় মানুষদের আইনি পরামর্শ ও মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিচ্ছি। সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বক্তারা অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি আইনি সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান।

Advertisement