ঈদ উল আযহা উপলক্ষে সীতাকুণ্ডে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

112

সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

Advertisement

সোমবার সকাল থেকেই উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়ীয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়ন এবং পৌরসভায় উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩ হাজার ১০ জন মানুষের মাঝে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মোঃ জসিম উদ্দিন, মাহবুব আলমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশাসনিক কর্মকর্তা জানান, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Advertisement