সীতাকুণ্ড প্রতিনিধি: ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্ট্যাটাস লিখে এবং প্রেম সংক্রান্ত চিরকুট লিখে আত্মহত্যা করেছেন মোঃ আমির হোসেন নামে (৪০) মসজিদের এক ইমাম। ঘটনা টি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আমির হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। ভাদালিয়ার মিঞ্জিতোলা গ্রামের রশিদ আহমেদের বাড়ির মৃত কাসিম আলী ছেলে। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে উক্ত মসজিদের ইমামতি দায়িত্ব পালন করছেন। আত্মহত্যা করার আগে তিনি মসজিদের যে রুমে থাকতেন সেই একটি চিরকুট লিখে যান। চিরকুটে পড়ে ধারণা করা হচ্ছে তিনি পরকীয়ায় জড়িয়ে ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ জুয়েল বলেন, আসরের সময় মুসল্লিদের নিয়ে তিনি নামাজ পড়েন মসজিদে। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম কোথাও কাজে গিয়েছেন। দীর্ঘসময় স্থানীয়রা তাকে মসজিদে দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে খোঁজ করতে যান। সেখানেও তালা দেওয়া ছিল। একপর্যায়ে মসজিদে দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় তিনি গলায় কাপড় প্যাঁচিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলে আছেন। নিচে পড়ে আছে একটি মই। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসী আসে এবং তার কক্ষে গিয়ে দেখি একটি চিরকুট লেখা। সেখানে পারিবারিক কলহের কথা লেখা ছিল।’ এ ছাড়া মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখে স্ট্যাটাস দেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মহিনুল রহমান বলেন, মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

















