জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে নিহত শিশুর পরিবারকে জামায়াতের অনুদান প্রদান

48

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে নিহত শিশুর পরিবারকে আর্থিক অনুদান সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা অনুযায়ী সোমবার দুপুরে জামায়াত নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে নিহত শিশু আশরাফুল ইসলামের পরিবারের সাথে দেখা করে ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ নিহতের পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়িঘরসহ আসপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দীন শিকদার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ আবদুল জব্বার, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ তাহের, আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান মজুমদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী, বাইতুলমাল সেক্রেটারী মুহাম্মদ আহসান হাবিব হিরু, ইউনিয়নের উলামা বিভাগের সহ-সভাপতি হাফেজ আমির হোসেন, সাংগঠনিক ইউনিয়ন সভাপতি আ. ন. ম মহিব্বুল্লাহ ইমামসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নের এবং বিভিন্ন সমাজের, ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।

Advertisement