দ্বিতীয়বারের মতো সীতাকুণ্ডের সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মমতাজ উদ্দিন

108

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের দ্বিতীয়বারের মতো (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন মমতাজ উদ্দিন আহমেদ।

Advertisement

রোববার (২৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ এর আগেও সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অনুমোদিত এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন (পদাধিকারবলে) সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে আলাউদ্দিন সিকদার এবং মোঃ আলী আকবরকে অভিভাবক প্রতিনিধি হিসেবে অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবেন এবং জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক- কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

এদিকে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মমতাজ উদ্দিন আহমেদ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Advertisement