চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনে বিভিন্ন মাঙ্গলিক কার্যক্রম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আজ ২৯ জুলাই বুধবার দিনব্যাপী শ্রীশ্রী গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়েছে।
Advertisement
এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গল আরতি, গুরুপরম্পরা পূজা, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও প্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজকে পুষ্পমাল্যদানসহ ব্যাস ও অভিষেক পালন করা হয়। মঠের সাধু-সন্তু, ভক্ত-শিষ্যরা এ সময় মহারাজকে পুষ্পমাল্য পরিয়ে দেন।
এদিকে শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রী শংকরাচার্য, শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ ও শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
Advertisement















