শনিবার আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট ফাইনাল, পুরস্কার বিতরণ ও কনসার্ট

1

আগামীকাল ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের৷ জমজমাট ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও কনসার্ট।

Advertisement

শহীদ শাহজাহান মাঠে সকাল ১১ টায় শুরু হবে দেশ রক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম আয়েজিত টুর্নামেন্টের চার ছক্কার জমজমাট ফাইনাল। এতে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি বনাম ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। ফাইনাল ম্যাচ শেষে বিকাল ২ টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে বিকাল ৪ টায় শুরু হবে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স সহ জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এর পরিবেশনায় কনসার্ট।

শুক্রবার বিকালে শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও কনসার্ট অনুষ্ঠান পূর্ব সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী সাংবাদিকদের এই ব্যাপারে অবগত করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরে আসার জন্য খেলাধুলা হল অন্যতম মাধ্যম। নতুন কুড়ি সহ অন্যান্য আয়োজনে আমাদের সন্তানরা খেলাধুলায় আসছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চ্চার মাধ্যমে এলাকার অন্ধকার্চ্ছন্ন জায়গা গুলোকে আলোকিত করতে আমাদের এই উদ্যোগ। আমরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যদি যুব সমাজকে জাগিয়ে তুলতে পারি এই মাদকাসক্তি আমাদের সমাজ থেকে দুর হয়ে যাবে। মাদক মুক্ত সুন্দর সমাজ, তরুণদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” শ্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলারা মাঠমুখী করতে আমাদের এই আয়োজন।

মোশাররফ হোসেন দিপ্তী বলেন, পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফলতার পর আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তির সন্ধিক্ষণে এসে মহান আল্লাহর দরবারে লাখো শোকরিয়া জ্ঞাপন করছি। অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি টুর্নামেন্টের সাথে সংলিষ্ট সকল রাজনৈতিক নেতা কর্মী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল কর্মকতা, সদস্য, সেচ্ছাসেবক ও বিশেষ করে ক্রীড়া সাংবাদিক সহ সকল গণমাধ্যম কর্মীদের প্রতি।

তিনি আরও জানান, আমরা ইতিমধ্যে বেগম খালেদা জিয়া স্মৃতি মহানগর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছি। শীঘ্রই টুর্নামেন্টের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব।

সাংবাদিক সম্মেলনে তিনি ক্রীড়াপ্রেমী সর্বস্থরের দর্শক ও সংগীত প্রেমী তরুণ প্রজ্জমের সকলকে সুশ্ংখলভাবে ফাইনাল ম্যাচ ও কনসার্ট উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান।

সাংবাদিক সম্মেলনে সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, নুর আহাম্মদ গুড্ডু, সকিনা বেগম, হাবিবুর রহমান মাসুম, শারিয়ার জিয়া, হেলাল হোসেন, আব্দুল হামিদ পিন্টু, শাহজালাল পলাশ, জাহিরুল হক টুটুল, মাস্টার আরিফ, রাজু খান, ওমর ফারুক, মামুনুর রশিদ মামুন, ইউনুস মুন্না,বাদশাহ আলমগীর, সাইফুল আলম জহির, মাহাবুব, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সহ টুর্নামেন্ট কমিটির কর্মকতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ নভেম্বর থেকে ২৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৬৬ রানে আলো সিড়ি ক্লাবকে এবং ইসহাক কাদের চৌধুরী একাদশ ৪ উইকেটে চট্টগ্রাম চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানাসআপ দলের জন্য রয়েছে আকর্ষনীয় ট্রফি সহ যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকার প্রাইজমানি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান ও উইকেট প্রাপ্ত খেলোয়াড়ের জন্য ক্রেস্ট সহ প্রাইজমানি। তাছাড়া মাঠে খেলা দেখতে আসা শিক্ষার্থী সহ দর্শকদের জন্য থাকবে প্রতিদিনের মত রাফেল ড্র ও পুরস্কার।

Advertisement