এখনো অনুমতি মিলেনি, যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে সমাবেশ সফল করার আহবান কেন্দ্রীয় যুবদল সভাপতির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে আগামীকাল ১২ জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশ যেকোনো মূল্যে সফল করার আহবান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব।
তিনি আজ ১১ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ স্থল পরিদর্শন কালে যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান মির্জা ইউসুফ বিন জলিল, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুগ্ম-সাধারণ মাহফুজুর রহমান মিনার, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোঃ শাহজাহান, গাজীপুর মহানগর যুবদল সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর দক্ষিণ জেলা সহ যুবদলের নেতাকর্মীবৃন্দ।

















