সীতাকুণ্ড প্রতিনিধিঃ অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে ৭২ ঘণ্টার আল্টিমেটামের শেষ দিনে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে।
রবিবার (২৯ মে) উপজেলার কুমিরা ও ভাটিয়ারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও দুটিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
অভিযানে কুমিরা এলাকায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ল্যাব সী ভিউ ও হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং ভাটিয়ারী এলাকায় লাইফ সেভার ও হেলথ ভিউ নামে ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হয়। ইতিমধ্যে আমরা সীতাকুণ্ড উপজেলায় অনুমোদনহীন ও অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রাখব।
















