বিএন‌পি নেতা আ‌লি আজ‌মি মাবু‌দের মৃত্যুতে আবুল হা‌শেম বক্কর’র শোক

228

উত্তর কাট্টলী বিএনপির সিনিয়র সহ-সভাপতি কারা নির্যাতিত নেতা ও উত্তর কাট্টলী স্পোর্টস একাডেমীর সভাপতি, উত্তর কাট্টলী আজিম তালুকদার বাড়ীর নিবাসী মোঃ আলী আজমি মাবুদ (৫৭) আজ সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই‌ন্তেকাল ক‌রেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Advertisement

মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী, ২ ছে‌লে, ভাই , বোন আত্মীয়-স্বজন সহ অসংখ‌্য গুনগ্রাহী রেখে যান। তি‌নি দীর্ঘ‌দিন ডায়‌বে‌টিক ও কিড‌নি রো‌গে ভুগছিলেন।

মরহু‌মের জানাজা নামাজ আজ বাদ আছর উত্তর কাট্টলী আ‌জিম তালুকদার বা‌ড়ি সংলগ্ন বায়তুর রহমত জা‌মে মস‌জি‌দে অনু‌ষ্ঠিত হ‌বে।

আজ এক শোকবার্তায় বিএনপি মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর বলেন, “মরহুম আ‌লি আজমী মাবুদ রাজনী‌তিক ও ক্রীড়াঙ্গ‌নে বলিষ্ঠ সংগঠক হিসেবে সবার কা‌ছে সুপ‌রি‌চিত ছি‌লেন। বিএন‌পি‌কে সংগঠনিক ভা‌বে শক্তিশালী ও সুসংগঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছিলেন তা এলাকার নেতাকর্মীরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিগত ২০১৮ সা‌লের নির্বাচা‌নের পূ‌র্বে দলীয় কার্যাল‌য়ের সাম‌নে আওয়ামী পু‌লিশ কর্তৃক মিথ‌্যা মামলায় গ্রেফতার হ‌য়ে আমার সা‌থে দীর্ঘ‌দিন কারান্ত‌রিন ছি‌লেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।”

আবুল হা‌শেম বক্কর বিএনপি নেতা মরহুম আ‌লি আজমী মাবু‌দ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement