মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

189

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. আলভি নামের দুই বছর বয়সের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৫টায় উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের কাশেম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আলভি ওই বাড়ির মেজবাহ উদ্দিন রুবেলের পুত্র।

Advertisement

আলভির দাদা আবুল কাশেম জানান, মঙ্গলবার বিকেলে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে অবস্থিত পুকুরের পানিতে পড়ে যায় আমার নাতি। হটাৎ তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করতেই পানিতে তার নিথর দেহ ভাসতে থাকে। এরপর তাকে উদ্ধার করে দ্রুত মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

Advertisement