বোয়ালখালীতে সিঁড়ি থেকে পড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

184

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে নিজ ঘরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে জেসমিন আক্তার (২৩) নামের অন্তঃস্বত্তা এক গৃহবধূ মারা গেছেন।

Advertisement

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সন্দ্বীপাড়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে।

জেসমিন গুচ্ছগ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তাদের সংসারে আয়েশা সিদ্দিকা নামের একটি মেয়ে রয়েছে।

জেসমিন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জানিয়ে নিহতের স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, ঘরে থাকা দোলনা খুলতে সিঁড়িতে উঠে জেসমিন। এসময় সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় জেসমিন। স্থানীয়ভাবে ডাক্তার এনে দেখালে ডাক্তার জেসমিনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement