লোহাগাড়ায় মহাবিপন্ন উল্লুক পাচারকালে আটক ২

179

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় আজ শনিবার সকালে একটি মহাবিপন্ন উল্লুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মাজহার ও মমিনুল।

Advertisement

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুকসহ ২ জনকে আটক করা হয়। পাচারকারীরা উল্লুকটিকে বান্দরবনের আলীকদম এলাকা থেকে ধরেছে।

আটকৃতরা পুলিশকে জানিয়েছেন, কক্সবাজারের চকরিয়া হয়ে এটিকে চট্টগ্রামের লোহাগড়ায় আনা হয়েছে। তারা উল্লুকটিকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের নাইস বার্ড গার্ডেন নামের একটি পশুপাখির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

Advertisement