শনিবার চট্টগ্রামে বিএনপির গণমিছিল

162

বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়োর লক্ষে আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২ টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণমিছিল নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ওয়াসা মোড় থেকে শুরু হবে।

Advertisement

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

উক্ত গণমিছিলে চট্টগ্রামবাসীকে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

Advertisement