মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি) বিকালে নগরীর ২নং গেইটস্থ একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ব্যবস্থাপনায় ৪২নং ওয়ার্ড এলাকাবাসীর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে ও ৪২নং ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহীনুর আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে চসিক সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আওয়ামী লীগ নেতা খালেদ মোহাম্মদ বাবলু, জসিম উদ্দিন চৌধুরী, দীনবন্ধু দাশ, মাহফুজুর রহমান বাবুল, মো. নজরুল ইসলাম, বজল আহমদ, শহীদুল ইসলাম শহীদ,আনিসুর রহমান মানিক, নুরুল ইসলাম, মো. ইউসুফ আলী, মুরিদুল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। করোনা মহামারীর সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণের বাজি রেখে মানুষের মাঝে ত্রাণ সেবা দিয়েছে। ঈদুল ফিতর, দুর্গোৎসবসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে নেতাকর্মীরা মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে। এই তীব্র শীতেও শীতার্ত মানুষের কাছে শীত বস্ত্র কম্বল পৌঁছে দিচ্ছে নেতাকর্মীরা। কিন্তু এসব কাজে বিএনপির টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। দুর্যোগে তারা মানুষের পাশে নেই। তারা শুধু যেনতেন ভাবে ক্ষমতায় যাওয়ার ফন্দিতে আছে। মানুষের সেবা না করে, মানুষের সুখে দুঃখে পাশে না থেকে যারা শুধু ক্ষমতার স্বাদ পেতে ব্যস্ত সময় কাটায় তাদের বাংলার জনগণ প্রত্যাখ্যান করবে।

















