হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার

235

চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ বান্ডেল রোডের হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Advertisement

আজ রোববার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাগণ।

শীতবস্ত্র বিতরণকালে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এই কনকনে শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবানদেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

Advertisement