বিএনপির বিক্ষোভ মিছিল থেকে হামলায় সিএমপি ট্রাফিক পুলিশ পরিদর্শক ও জেলা পুলিশ কনস্টেবল সহ ৫ জন আহত হয়েছেন। আজ ১৬ জানুয়ারি বিকাল ৪টার দিকে নগরের কাজীর দেউরি এলাকায় তাঁরা হামলার শিকার হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
আহতরা হলেন-সি এম পি ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বিপ্লব বড়ুয়া (৫২), কনস্টেবল জলৎকার চাকমা(৬২),মোঃ ওসমান গনি (৩০), অজয় চাকমা (৫০) ও লিনা আকতার(২৯)।
জানাগেছে, পুলিশ পরিদর্শক বিপ্লব বড়ুয়া ট্রাফিক বিভাগের ডিউটি করার সময় হঠাৎ মাথায় বড় আকারের ইট এসে পড়লে আহত হন। এছাড়া চট্টগ্রাম মীরেরসরাই থানার আসামি স্কট গাড়ি কোর্ট বিল্ডিংয়ে কোর্ট হাজত খানায় বুঝিয়ে দিয়ে থানায় যাওয়ার পথে বাকি পুলিশ সদস্য আহত হন।
Advertisement















