বোয়ালখালীতে দারোয়ান জিম্মি করে ৫ গরু লুট

142

বোয়ালখালীতে ৩ দারোয়ানকে জিম্মি করে ট্রাকে করে নিয়ে গেছে ৫টি গরু।

Advertisement

মঙ্গলবার (২৭ জুন) ভোর ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে। গরুগুলো বিক্রির জন্য এনেছিলেন ব্যবসায়ীরা।

গরুর মালিক আবু তৈয়ব জানান, ‘কোরবানির ঈদ উপলক্ষে শেয়ারে বিক্রির জন্য ২৪টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টি গরু বিক্রি করেছেন। অবশিষ্ট ১১টির মধ্যে ৫টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুগুলোর মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।’

তিনি বলেন, ‘ভোর ৩টার দিকে গরুগুলোর পাহারায় থাকা নিজস্ব দুই দারোয়ান ও বেঙ্গুরা বাজারের দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এসময় দারোয়ানদের মারধর করেছে তারা।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুর রাজ্জাক বলেন, ‘গরুগুলো রাস্তার পাশে রেখেছিলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।’

Advertisement