বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে সোনাইছড়ি ইউপিতে দোয়া ও সভা অনুষ্ঠিত

444

সীতাকুণ্ড প্রতিনিধি: ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যেগে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার বিকালে ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ।

মনির উদ্দিনের পরিচালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা মাস্টার জাকির হোসেন, এনামুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইসমাইল, ইফতেখার আলম সবুজ, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ইউপি সচিব অমর কান্তি, ইউপি সদস্য খায়রুল হোসেন, আওয়ামী লীগ নেতা তারেক সিকদার, শাহরিয়ার রাশেদ, নাজিম উদ্দীন, রেজাউল করিম দোলনসহ উপস্থিত ছিলেন সংরক্ষিত ৩ নারী সদস্য, বিভিন্ন ওয়ার্ড সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Advertisement