চেন্নাইকে সহজেই হারাল দিল্লী

306

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। অভিজ্ঞদের নিয়ে গড়া চেন্নাই এদিন ১৮৮ রান জড়ো করেও হারাতে পারেনি তারুণ্যনির্ভর দিল্লীকে।

Advertisement

মুম্বাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে অর্ধশতক হাঁকান এক আসর পর আইপিএলে প্রত্যাবর্তন করা তারকা ব্যাটসম্যান সুনীল রায়না।

৩৬ বলের মোকাবেলায় ৫৪ রান করেন রায়না, যে ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা। এছাড়া মঈন আলী ২৪ বলে ৩৬, স্যাম কারান ১৫ বলে ৩৪ ও রবীন্দ্র জাদেজা ১৭ বলে অপরাজিত ২৬ রান করেন।

দিল্লী ক্যাপিটালসের পক্ষে ক্রিস ওকস ও আভেশ খান দুটি করে উইকেট শিকার করেন। বল হাতে খরুচে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও টম কারান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩৮ রান পায় দিল্লী। ৯ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বী শাও। এরপর ক্রিজে আসেন রিশভ পান্ট। ধাওয়ান শতকের সুযোগ সৃষ্টি করেও হাতছাড়া করেন। ১০ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৮৫ রান আসে তার ব্যাট থেকে।

শেষদিকে মার্কাস স্টয়নিসকে হারাতে হলেও শিমরন হেটমেয়ারকে কোনো বল মোকাবেলা করার আগেই দলের জয় নিশ্চিত করেন পান্ট। ১২ বলে ১৫ রানে অপরাজিত থেকে ৭ উইকেটের জয় নিশ্চিত করেন পান্ট, ৮ বল হাতে রেখেই। চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ২ উইকেট শিকার করলেও ৩.৪ ওভারে খরচ করেন ৫৩ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : দিল্লী ক্যাপিটালস

চেন্নাই সুপার কিংস : ১৮৮/৭ (২০ ওভার)
রায়না ৫৪, মঈন ৩৬, কারান ৩৪
ওকস ১৮/২, আভেশ ২৩/২,

দিল্লী ক্যাপিটালস : ১৯০/৩ (১৮.৪ ওভার)
ধাওয়ান ৮৫, পৃথ্বী ৭২, পান্ট ১৫*
শার্দূল ৫৩/২, ব্রাভো ২৮/১

ফল : দিল্লী ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

Advertisement