চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জহুর আহমেদ কোম্পানী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
Advertisement
শোকবার্তা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জনাব আলহাজ্ব জহুর আহমেদ কোম্পানি দুঃসময়ে সকল আন্দোলন-সংগ্রামে অগ্র সেনানী ছিলেন। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা দলের একজন পরীক্ষিত নেতা কে হারালাম।
শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
Advertisement
















